,

রাজধানীর প্রবেশ-প্রস্থানে কঠোর বিধি-নিষেধ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। রোববার এক দিনে রেকর্ড ১ হাজার ২৭৩ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ২৬৮ জন।

করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় লকডাউনের মধ্যেও শিথিল হয়ে পড়া রাজধানীর আগমন- বহির্গমন নিয়ন্ত্রণে ফের কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার দিন রোববার সকাল ৮টা থেকে প্রবেশমুখে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

ডিএমপির মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে শুরুতে যে ব্যবস্থা নেয়া হয়েছিল এখন থেকে আবার সেই ব্যবস্থা শুরু হয়েছে। কমিশনার স্যারের নির্দেশে সকাল ৮টা থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, সকাল থেকে নয়াবাজার সেতুর কাছে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন ছাড়া বাকিগুলোর চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ধউর সেতু ও আব্দুল্লাহপুরে ঢাকায় প্রবেশ পথে তল্লাশি চৌকি বাসানো হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ছাড়াও কেউ হেঁটে প্রবেশ বা বাহির হতে চাইলে তার কারণ জানতে চাওয়া হচ্ছে এবং যুক্তিযুক্ত কারণ না দেখালে কাউকে প্রবেশ বা বের হতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নতুন এই ভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাসায় থাকায় অনুরোধ জানায়। এই লকডাউনের মধ্যে কয়েকদফা বেড়ে ৩০ মে পর্যন্ত ছুটি রয়েছে।

এর মধ্যে রোজার কারণে ১০ মে থেকে লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সুযোগ দেয়া হয়; স্বাস্থ্যবিধি মেনে মসজিদের নামাজও পড়ার সুযোগ দেয়া হয়।

লকডাউন শিথিল ও শপিং মল খুলে দেয়া হলে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সচেতন মহলেও সে আশঙ্কার কথা শোনা যায়। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে করোনা পরিস্থিতির অবনতি স্পষ্ট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা