শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি মমতাজ বেগম আর নেই

news-image

নিউজ ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক অ্যাডভোকেট মমতাজ বেগম আর নেই। শনিবার রাত ১২টার দিকে ঢাকার ভূতের গলিতে নিজের বাসায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বাংলাদেশের স্বাধীনতার পর গঠিত গণপরিষদের সদস্য ছিলেন। এছাড়াও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাতীয় মহিলা সংস্থার পরিচালক জি এম রফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

১৯৭০ এর নির্বাচনে যে সাতজন নারী জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন, মমতাজ বেগম তাদেরই একজন। সাবেক সংসদ সদস্য এই মুক্তিযোদ্ধা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।

রফিকুল ইসলাম বলেন, “তার বয়স হয়েছিল অনেক। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। কয়েক দিন ধরেই তার জ্বর ছিল। শ্বাসকষ্টের সমস্যা ছিল।”

তবে করোনাভাইরাস পরীক্ষায় তার মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি বলে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসূরা নূর জানান।

রোববার জোহরের নামাজের পর ভূতের গলি জামে মসজিদে জানাজা শেষে ঢাকায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রধানমন্ত্রীর শোক

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সাবেক এই নেত্রীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মমতাজ বেগমের সঙ্গে একত্রে ছাত্র রাজনীতি করার স্মৃতি রোমন্থন করেন।

তিনি আরও বলেন, জাতীয় মহিলা সংস্থার সাবেক এ প্রতিভাধর চেয়ারম্যান স্বীয় কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ