,

রাজধানীতে করোনায় যুবলীগ নেতার মৃত্যু

news-image

ঢামেক প্রতিনিধি : করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে যাত্রাবাড়ী ৫০নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম খন্দকার (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতাল করোনা ইউনিটে চিকিৎসাধীন সায়েমের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল সরকারের স্ত্রী রোকসানা আক্তার জানান, সায়েম খন্দকারের বাসা যাত্রাবাড়ী টানপাড়া সামাদ সুপার মার্কেটের পাশে। দুই মেয়ের জনক ছিলেন তিনি। প্রায় ২০দিন ধরে অসুস্থ ছিলেন। এরপর স্কয়ার হাসপাতালে করোনা টেস্ট করে পজিটিভ জানতে পারেন সায়েম।

তিনি বলেন, পরে ৮/১০ দিন ধরে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে তার অবস্থার অবনতি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এলাকায় অসহায় মানুষদের ত্রাণ দিতে গিয়ে সায়েম করোনা আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা