সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০, মৃত্যু ১৬

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনাভাইরাস সংক্রমিতের পরীক্ষা। সেইসঙ্গে কমেছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যাও। নতুন করে শনাক্ত হয়েছে ৯৩০ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২৩৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৩টি ল্যাব থেকে ৬ হাজার ৫০১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৬ হাজার ৭৮২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯৩০ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩১৪ জন। সুস্থ হয়েছে ২৩৫ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ১১৭ জন।’

এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ১ হজারা ৪১ জন, মারা যায় ১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী