শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন-কোভিড-১৯ রোগীর চিকিৎসা না দিলে লাইসেন্স বাতিল হাসপাতালের

news-image

নিউজ ডেস্ক : চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে নন-কোভিড রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

কোভিড-১৯ এর পরিপেক্ষিতে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল থেকে সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১২ মে) জানিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো- সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।

চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।

দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন, তারা কোভিড-১৯ আক্রান্ত না হয়ে থাকলে এক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

মিডিয়া সেলের নির্দেশনায় আরও বলা হয়, দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের পর দেশের হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। এভাবে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ