,

বিএনপি ত্রাণ না দিয়ে নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত, তখন জনগণের প্রত্যাশা ছিল বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। কিন্তু তারা তা না করে তাদের নেতাকর্মীদের ঈদ উপহার কিনে দিচ্ছে। এই দুর্যোগে যা কোনোভাবেই প্রত্যাশা নয়।’

ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে রয়েছেন বলেও ব্রিফিংয়ে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনো চলমান।’

করোনা চিকিৎসায় নবনিযুক্ত চিকিৎসক-নার্স প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি হিসেবে নতুন ডাক্তার ও নার্স যুক্ত হওয়ায় করোনা প্রতিরোধ লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে।’

এ সময় করোনার বিস্তার রোধ করতে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা