সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেল সাবেক প্রতিমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপি জোট সরকারের আমলের সাবেক অর্থ ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার মৃত্যুবরণ করেছেন।

রোববার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার একথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে আনোয়ারুল কবির মৃত্যুবরণ করেছেন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। হাবিবুল্লাহ তালুকদার সবার কাছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন।

পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

সম্প্রতি তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী