,

ঈদের আগে গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না

news-image

নিউজ ডেস্ক : সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে মার্কেট খোলা নিয়ে শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ সিদ্ধান্ত এসেছে।

ঈদের আগে মার্কটগুলো খোলা হবে না। তবে ঈদের পর যদি চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন আবারও সভা ডেকে সিদ্ধান্ত হবে মার্কেট খোলা নিয়ে।

সভায় ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।

মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা।

নানা কারণে দোকান বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরমধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। দূর থেকে ক্রেতারা নিউমার্কেট আসতে পারবেন না। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাও পুরোপুরি সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের আগে এই মার্কেটগুলো খোলা হবে না। করোনা ভাইরাসের প্রভাব কমছে না। একজন অসুস্থ হলে দায়ভার কে নেবে। পরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসবে না। তাই ঈদের আগে দোকান খোলার মতো ঝুঁকি নিচ্ছি না।

তবে সরকারের কাছে আবেদন আমাদের দোকানের শ্রমিকদের যেন ঈদের আগে সাহায্য-সহযোগিতা করে, যোগ করেন নিজাম উদ্দিন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা