,

৮ মে থেকে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়ার নির্দেশনা

news-image

দেশের এয়ারলাইন্সগুলোকে আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কী ধরনের প্রস্তুতি নিতে হবে, এ বিষয়ে বেবিচক ইতোমধ্যে এয়ারলাইন্সগুলোকে দিকনির্দেশনা দিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগো নিউজকে বলেন, দেশের বিমানবন্দরগুলোতে ৭ মে পর্যন্ত ফ্লাইট ওঠানামায় নিষেধাজ্ঞা রয়েছে। ৮ মে থেকে ফ্লাইট চালু হচ্ছে কি না, এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে যদি ফ্লাইট চালু হয় তাহলে এয়ারলাইন্সগুলো কী ধরনের প্রস্তুতি নেবে, তাদের সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা এয়ারপোর্টে প্লেনে কীভাবে যাত্রীদের হ্যান্ডেল করবে, কীভাবে বুকিং নেবে ইত্যাদি নির্দেশনা দেয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, প্রাথমিকভাবে ৮ মে থেকে শুধু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করতে পারে। তবে সেক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে বলা হয়েছে তা হলো- ফ্লাইট সংখ্যা নিয়মিত থেকে কম হবে। ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী নেয়া যাবে। প্রতিটি ফ্লাইটের আগে প্লেন ডিসইনফেক্টেড বা জীবাণুমুক্ত করতে হবে। প্রতিটি যাত্রীকে নতুন হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিতে হবে।এ ছাড়া বিমানবন্দরগুলোকে দেয়া বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জীবাণুনাশক ছিটাতে হবে। ঘণ্টায় সর্বোচ্চ তিনটি ফ্লাইট ছাড়ার অনুমতি দিতে হবে।

এদিকে বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। তবে মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ১৫ মে পর্যন্ত সবধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেক্ষেত্রে যদি ৮ মে থেকে ফ্লাইট চলাচল চালু হয় সেক্ষেত্রে শুধু নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট ওঠানামায় চার দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ মে পর্যন্ত বেঁধে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি