,

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন।
এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজকেই মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি