সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নতুন করে পিতা-পুত্রসহ করোনায় আক্রান্ত তিন জন

news-image
নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিতা-পুত্রসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট হতে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন। আক্রান্তরা হলেন নবীনগর উপজেলার লহরী গ্রামের সুজন মিয়া, জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া ও পুত্র সন্তান নূর মোহাম্মদ। ইতিমধ্যে আক্রান্ত ব্যাক্তিদের বাড়িসহ আসপাশের বাড়ির লোকজনদেরও ১৪ দিনের হোম কোয়ারান্টাইনসহ লকডাউন করেছে প্রশাসন।
এদিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উনার সহকারী মারজান ও তাসলিমাসহ তিনজন আজ থেকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে আছেন।
ডাক্তার জেবিন জানান, এইমাত্র আমাদের হাতে রিপোর্টটি পৌঁছেছে। আমাদের জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী সিদান্ত গ্রহন করবো।
তবে এ বিষয়ে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এবং ১৪ দিনের হোমকোয়ারন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী