নবীনগর পৌরসভার উদ্যোগে পিপিই বিতরণ
নবীনগর (ব্রা হ্মণবাড়িয়া) প্রতিনিধি; নবীনগরে পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কর্মী, কাউন্সিলরদের মাঝে পি.পি.ই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস নবীনগরের সমাজসেবক মরহুম ডাক্তার আমজাদ হোসেনের দুই দৌহিত্রের পাঠানো একশত পি পি ই, আইগ্লাস ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান ও কাউন্সিলর বৃন্দ মেয়র এড. শিব শংকর এর হাত হতে পি.পি.ইগুলি গ্রহণ করেন। পি.পি.ই পাঠানো অস্ট্রোলিয়ার কুইসল্যান্ড পাবলিক হেলথ ডিরেক্টর অধ্যাপক ডাঃ গোলাম মোস্তফা খন্দকার তুহিন ও ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ গোলাম মোহাম্মদ খন্দকার বুলবুলের মাতা অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষিকা, জয়ীতা নারী রওশন আরা রেনু উপস্থিত ছিলেন।
এছাড়াও নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, শ্যামা প্রশাদ চক্রবতর্ী শ্যামল, জালাল উদ্দিন, কাউন্সিলর শ্যামল, মহিলা কাউন্সিল নিলুফার ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, নূরে আলম, ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।











