,

নবীনগরে নিজ উদ্যোগে খাবার পৌঁছে দিচ্ছেন যুবলীগের আলামিন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলা করোনাভাইরাসের মহামারীতে খাদ্য সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আলামিনুল হক আলামিন । বিশেষ করে যে পরিবারগুলো বিপদগ্রস্ত, কিন্তু সহায়তা নিতে অস্বস্তি বোধ করছেন তাদের খোঁজ-খবর নিচ্ছেন তিনি। খবর পেলেই নিজ উদ্যোগে তিনি বাসায় পৌঁছে দিয়ে আসছেন খাবার।

সংকটে খাবার পেয়ে এই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হচ্ছে। বর্তমানে করোনা সৃষ্ট পরিস্থিতিতে আত্মমর্যাদাশীল মধ্য ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর একাংশ দ্বিমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অংশটি লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে সংকোচ বোধ করছেন আবার প্রকাশ্যে কারো কাছে সাহায্য চাইতেও পারছেন না। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন তিনি।

আলামিনুল হক আলামিন জানান, উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনার সফল বাস্তবায়নের জন্যই যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে এ কার্যক্রমে হাত দিয়েছেন তিনি। গত ২৫শে মার্চ থেকে তিনি নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশা পাশি সচেতন মূলক কাজও করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি