রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতে ১২টি মামলা ও জরিমানা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটেরফকিরহাটে করোনা ভাইরাসে সরকারের ঘরে থাকা নির্দেশ অমান্য করে অকারণে বাহিরে বেরুবার কারণে বিভিন্ন যানবাহন চালককের বিরুদ্ধে ১২টি মামলা দায়ের ও ৩৮শত টাকা জরিমাণা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম রহিমা সুলতানা বুশরা। এসময় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের একটি দল আদালতকে সহযোগীতা করেন।