,

গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার, দিনমজুর বিদ্যুৎ স্পৃষ্টে  ও পনিতে ডুবে শিশুর মৃত্যু

news-image

শেখ সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে মফিজার সরদার (৪৫) নামের এক দিনমজুর বিদ্যুৎ স্পৃষ্টে ও সালমান শেখ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। অপরদিকে পুলিশ গৃহবধু রত্না রায় (৩৫) ও সুজন শেখ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা দুটি ঘটে।

এদিন দুপুরে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত মফিজার সরদার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি গ্রামের হাদি সরদারের ছেলে ও সালমান শেখ বড়বাড়িয়া গাংপাড় মিত্তিপাড়া গ্রামের খলিল শেখের ছেলে এবং রত্না রায় খাগড়া বুনিয়া গ্রামের অদ্য রায়ের স্ত্রী ও সুজন শেখ চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক  জানান, দিনমজুর মফিজার সরদার শিমুল গাছে উঠে বাশঁ দিয়ে তুলা সংগ্রহ ছিলেন। এ সময় অসাবধান বশত বিদ্যুতায়িত হলে সে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া খলিল শেখের ছেলে শিশু সালমান শেখ খেলার ছলে বাড়ির পাশে একটি পুকুরে ডুবে মারা গেছে।

অপরদিকে, খবর পেয়ে পুলিশ খাগড়া বুনিয়া গ্রামের অদ্য রায়ের স্ত্রী রত্মা রায় ও বারাশিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে সুজন শেখের গলায় রশি দিয়ে ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে। মফিজার সরদার, সুজন শেখ ও রত্মা রায়ের ঘটনায় থানায় পৃথক ভাবে তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি