,

মায়ের সঙ্গে দুই শিশুও কারাগারে

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় একটি হত্যা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই দুই নারীর সঙ্গে তাদের দুই শিশু সন্তানকেও জেলহাজতে রাখা হয়েছে। শিশুদের একজনের বয়স আট মাস, আরেকজনের বয়স ১৪ মাস।

আজ রোববার বেলা ১টার দিকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হয় জেলহাজতে।

মামলা সূত্রে জানা গেছে, চকনন্দন গ্রামের মৃত আছমত মোল্লার ছেলে আব্দুল খালেক মোল্লার লাউগাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে গত শনিবার দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের কোদালের আঘাতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। এ বিষয়ে গতকাল রোববার নিহত শফিকুলের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় চার নারীসহ ফারুক আহমেদ (৩৫) ও আব্দুল খালেক মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আট মাসের শিশু কন্যা তানিয়া খাতুনসহ শিবলু মিয়ার স্ত্রী তাছলিমা বেগম (২৫) ও ১৪ মাসের শিশু পুত্র তানভীর রহমানসহ ফারুক আহমেদের স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ওই মামলার এজাহারভুক্ত আসামি তাছলিমা বেগম ও ফাতেমা বেগম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই মামলায় তাদের আসামি করা হয়েছে।

এ বিষয়ে সোনাতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ ওই দুই নারী এই মামলার আসামি। তাদের দুই শিশু সন্তানের দেখভালের কেউ না থাকায় মায়েদের সঙ্গেই রাখা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি