,

করোনার উপসর্গ নিয়ে কালীগঞ্জে বৃদ্ধের মৃত্যু

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

মৃতের নাম ইসরাইল হোসেন। তিনি উপজেলার জামাল ইউনিয়নের খানজাপুর গ্রামের মৃত অকিল উদ্দিনের ছেলে।

ইসরাইল হোসেনের জামাই বোরহান উদ্দিন জানান, তার শ্বশুর গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। এ ছাড়া তার সর্দি ও শ্বাসকষ্টও ছিল। গত শুক্রবার বিকালে তিনি মেয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় আসেন। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে বলেন, চার দিন ধরে জ্বর ছিল। ঠাণ্ডা-কাশি ও তার গলাব্যথাও ছিল। আমাদের সঙ্গে আগে থেকে তারা কোনো যোগাযোগ করেননি।

গত দুদিন ধরে ওই বৃদ্ধের অবস্থার অবনতি হয়। শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে আনার পথে রাস্তায় মারা যান বলে তিনি জানান।

ডা. শামীমা আরও বলেন, হাসপাতালে আনার এক ঘণ্টার মধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য ইতিমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। এর পর রোববার সকালে মৃত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি