সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলিতে ঢোকার পথ বন্ধ হলেও ভেতরে জমজমাট আড্ডা

news-image

পুলিশের অধিক তৎপরতায় খুলনা মহানগরী ও জেলার প্রধান সড়কগুলো ফাঁকা। অধিকাংশ গলির প্রবেশপথে বাঁশ দিয়ে আটকে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। করোনা সংক্রমণ রোধের নামে এসব গলির প্রবেশপথ বন্ধ করা হলেও ভেতরে চলছে জমজমাট আড্ডা।

পুলিশের ওসব গলিতে ঢুকতে না পারায় আড্ডা চরম পর্যায়ে পৌঁছেছে। অনেকেই চেয়ার নিয়ে রাস্তায় গোল বৈঠক করছেন।তবে কেএমপি ও জেলা পুলিশের কর্মকর্তারা বলেছেন, গলিতে এ ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। আড্ডা বন্ধ করতে হবে।

খুলনা মহানগরের সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুরসহ অধিকাংশ থানা এলাকার বিভিন্ন গলিতে দেখা গেছে, কিশোর-যুবকদের আড্ডা চলছে। গলির প্রবেশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখায় পুলিশ ঢুকতে পারছে না। একই চিত্র জেলার বিভিন্ন থানা এলাকায় দেখা গেছে।

এলাকাবাসী জানায়, কিশোর-যুবকরা গলির প্রবেশপথ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু তারাই সকাল থেকে রাত অবদি গলিতে আড্ডা দিচ্ছে। পুলিশের গাড়ি আগে টহল দিতে আসতো। কিন্তু ২-৩ ধরে গলিতে ঢুকতে পারছে না পুলিশের গাড়ি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার আনিসুর রহমান বলেন, গলির প্রবেশপথে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, বিষয়টি সব থানা এলাকায় খোঁজ নিয়ে দেখা হবে। পুলিশের টহলে বাধা সৃষ্টি হয়; এমন কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা