নবীনগরে সকল বাজার সকাল ৬ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকবে
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : আজ মঙ্গলবার ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার সকল বাজার সকাল ৬ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকবে। যে সমস্ত দোকানপাট খোলা থাকবে সেগুলো হচ্ছে, গ্যাস সিলিন্ডার, কৃষি পণ্য দোকান, বিকাশ ফেক্সি লোড, মোদি দোকান,কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।জনসাধারণকে অনুরোধ করা হয়েছে এ সময়ের মধ্যে নিরাপদ দুরত্ব বাজায় রেখে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে দ্রুত সময়ের মধ্যে বাড়িতে চলে যেতে হবে।
এ সময়ের বাহিরে যে সমস্ত দোকানপাট খোলা থাকবে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা নিম্নতম জরিমানা করা হবে। করুনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে মুসলমান সম্প্রদায়ের জন্য কবর স্থান নির্ধারণ করা হয়েছে পূর্ব পাড়া কেন্দ্রীয় কবরস্থান। ও হিন্দু সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় শ্মশান। দাফন কাফন করার মুসলমানদের জন্য পদ্মা পাড়া জামে মসজিদের ইমাম আবদুর রউফকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন ও হিন্দু সম্প্রদায়ের জন্য সৎকার কাজ পরিচালনা করার জন্য মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস ও আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দাসকে কমিটি গঠনের জন্য দায়িত্ব দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন , উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো: রফিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার( ভূমি) ইকবাল হাসান,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার জেবিন আক্তার, নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়,একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লিটন,বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম, বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জনি সহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।











