,

খুলনায় ৫টার পর বাজার দোকান বন্ধের নির্দেশ

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন বিকেল ৫টার পর বাজার, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের এসব বাজার-দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরে রোববার বিকেল ৫টার পর নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দোকান, সব বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরের রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি