,

দুঃস্থদের খাদ্য উপকরণ বস্তা কাঁধে নিয়ে বাড়িবাড়ি ছুটছেন মো. মামুনুর রশীদ জেলা প্রশাসক

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে দুঃস্থদের খাদ্য সামগ্রীর বস্তা কাঁধে নিয়ে আজও নিম্ন আয়ের মানুষদের বাড়িবাড়ি ছুটতে দেখা গেছে।কোন সিনেমা কিংবা নাটক নয়, বাস্তব ঘটনা। নাটক কিংবা সিনেমায় অনেক অবাস্তব জিনিস দেখানো হয় যেটা বাস্তব জীবনে সম্ভব নয়।তবে এবার বাস্তবেই সমাজের অবহেলিত -অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

করোনা প্রতিরোধে রবিবার থেকে সোমবার বাগেরহাটে সরকারিভাবে ওই খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে সোমবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেল ও সাবানসহ নানা ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।

এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সৌজন্যে জেলার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় তিন হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা আছে কোভিড-১৯ করোনা ‘আতঙ্ক’ নয়, সচেতন হউন। আমরা আপনাদের পাশে আছি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি