সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুর থেকে দেশে ফিরে লুকিয়েছিল বাবা, কুষ্টিয়ায় শিশু আইসোলেশনে

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ৭ মাস বয়সী এক শিশুকে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম জানান, গত ২৩ মার্চ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। ওই সময় তার জ্বর, ঠান্ডা, কাশি ছিল। সে সময় শিশু ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শিশুটিকে। এ কয়দিন তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। শিশুটির অবস্থা আজ অবনতির দিকে গেলে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তির দিন শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছিল- তাঁদের কেউ বিদেশে থেকে আসেনি বা প্রবাসী কারও সংস্পর্শে যাননি কেউ।
আজ বৃহস্পতিবার সকালে শিশুটির অবস্থা অবনতির দিকে গেলে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আবারও জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসে। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিল। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।

বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবে। এরপর বলা যাবে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ওই পরিবারের সব সদস্যকে কোয়ারেন্টাইনে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বাড়িটিতে পাহারা বসানো হবে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা