,

কুয়েতগামী যাত্রীদের জন্য জরুরি বার্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী ফ্লাইট দু’টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। আজ শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এর আগে, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে কুয়েতের সরকার। এ কারণেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দুটি বাতিল করতে হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা- কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।

বাংলাদেশ ছাড়া বিমান চলাচল স্থগিত রাখা অন্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপাইন।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এই দেশগুলোর যেসব নাগরিক ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিক উল্লিখিত দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা