,

নবীনগরে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাঁক হাজীপুর গ্রামে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। গত বুধবার ( ০৪-০৩-২০২০ ) বাপেক্সের বিশেষজ্ঞ টিম পাঁক হাজীপুর গ্রামের চরাঞ্চলে ৩ হাজার ৩ শত ফুট গভীরে গ্যাস থাকার কথা নিশ্চিত করেছেন। নবীনগরবাসীর দীর্ঘ দিনের দাবির মধ্যে নবীনগরস্থ পাঁক হাজীপুর গ্রামে গ্যাসের সন্ধান মেলাতে ইতিমধ্যে নবীনগরে শুরু হয়েছে আশার সঞ্চার।

নবীনগরবাসী প্রশ্ন তুলছেন, আমরা এখন গ্যাস পাবো কি ? কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও চায়ের আড্ডায় দাবি তুলছেন নবীনগরে গ্যাসের দাবিতে। এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড. শিবশংকর দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, নবীনগরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল গ্যাসের জন্য। যেহেতু এখন নবীনগরে নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে বলে আমরা জেনেছি সেহেতু আমরা নবীনগরবাসী অগ্রাধিকার বলে গ্যাস পেতে পারি।

যদিও তা সময়সাপেক্ষ তবে আমরা উত্তোলন কার্যক্রম শুরু হওয়ার আগেই নবীনগরে গ্যাসের দাবিতে জোরালো আবেদন জানাবো। তাছাড়া হাজীপুরে প্রাপ্ত গ্যাস সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য কিনা সে বিষয়েও আগে অবগত হতে হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি