,

সমাবেশের অনুমতি মেলেনি, মহানগরে রোববার বিএনপির বিক্ষোভ

news-image

 দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ অনুমতি না পাওয়ায় বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রোববার (০১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে আমরা যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে দুপুর ২টায় এ কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। তারা তীব্র বাধার সৃষ্টি করছে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার (০২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী। তিনি বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

গত ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি