,

যুবদলের কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা মির্জা ফখরুলের

news-image

নিউজ ডেস্ক : পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মীসভায় পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মীসভায় পুলিশি হামলায় যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাকিম আরজু, সহ-সভাপতি ও বিএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ অন্তত ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল অবিলম্বে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশি হামলায় আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দশমিনায় যুবলীগের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন যুবদল নেতাকর্মীকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর