বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে (৪০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পাথে তার মৃত্যু হয়।

ধারাল অস্ত্রের কোপে তাঁর বাম হাতের তিনটি আঙ্গুল কাটা পড়ে। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন যায়। তার দুই পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বদর খন্দকার কালনায় তার নিজের ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাচ্ছিলেন। লোহাগড়া-নড়াইল সড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা খানম জানান, ধারাল অস্ত্রের কোপে তার বাম হাতের তিনটি আঙ্গুল পড়ে যায়। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন। দুই পায়েরই হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারাল দা, মোবাইল ফোন, একটি খালি কালো ব্যাগ ও দুটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তিনি অজ্ঞান থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। তবে গ্রাম্য আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বদর খন্দকার লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের ময়ের আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ছিলেন। এ ছাড়া বিগত মেয়াদে তিনি লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদারের সঙ্গে বদর খন্দকারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে তার ওপর এ হামলা হয়েছে বলে তাদের দাবি।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষার প্রথম দিন নকল ও প্রশ্নফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

সরকার গত দুই মাসে ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী

চিফ হুইপকে নিয়ে পোস্ট দেওয়া হাসান নাসিমের জামিন

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

জকসুর উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে জাবিসহ সাভার-আশুলিয়াতে

বিশ্ববাজারে ফের কমল তেলের দাম

কী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে?

ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন: সিটি কলেজে হামলা ও সন্ত্রাসের অভিযোগ

প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করলেন