নবী নগরে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সঞ্জয়শীল, নবী নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার সলিমগঞ্জে মাদ্রাসা পড়–য়া ছাত্রী আমেনা আক্তারের (১২) লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে। সে পাশ^বর্তী বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে ও সলিমগঞ্জ জান্নাতুল ফেরদাউস মাদ্রাসার ছাত্রী।
এদিকে আজ সোমবার রাতে ওই মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফার পদত্যাগের দাবিতে এলাকার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। নিহতের মা সেলিনা বেগম কান্না ভরা কন্ঠে বলেন, আমার মেয়েকে হত্যাকওে ঝুলিয়ে রাখা হয়েছে। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা আক্তারের লাশউদ্ধার করে। এসময় সলিমগঞ্জ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।











