সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সেবার মান উন্নয়ন ও জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : অতিরিক্ত আইজি-সিআইডি

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (সিআইডি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশের সেবার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন ও জনবান্ধব করার জন্য সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জনবল সংকট দূর করতে অতিরিক্ত আশি হাজারের অধিক জনবল এই বাহিনীতে সংযোজিত হয়েছে। যা পুলিশ বাহিনীকে আরো সক্ষম ও দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়ী করে তুলবে’।

আজ সোমবার দুপুরে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২০তম নারী টিআরসি-২০১৯ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত আইজি বলেন, ‘বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর পুলিশের রেশনের হার বৃদ্ধি করে। যা বর্তমানে রেশনের সেই হার শতকরা নিশ্চিত হয়েছে। অবিবাহিত কনস্টেবলের জন্য মাসিক ভাতার ব্যবস্থা হয়েছে। এখন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত ঝুঁকিভাতা পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন কোটায় জাতিসংঘ শান্তি মিশনে কাজ করারও সুযোগ পাচ্ছেন’।
স¤প্রতি সরকার পুলিশ সদস্যদের আজীবন রেশন কার্ড সুবিধা প্রবর্তন করেছেন উল্লেখ করে চৌধুরী আবদুল­াহ আল-মামুন বলেন, ‘সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পুলিশ সদস্যদের ওপর ন্যস্ত। এজন্য নতুন পুলিশ সদস্যদেরকে সকল ক্ষেত্রে আইনশৃঙ্খলার প্রভূত উন্নয়ন ঘটিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হবে’। এসময় জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে সকল পুলিশ সদস্যদের প্রতি তিনি আহবান জানান।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরুতে ২০তম নারী টিআরসি-২০১৯ ব্যাচের ১ হাজার ৫৭ জন নারী পুলিশ সদস্য প্যারেড স্থানে সুশৃঙ্খলভাবে সমবেত হন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি খোলা জীপ গাড়িতে প্যারেড পরিদর্শন ও অভিভাদন গ্রহণ করেন। পরে মনোমুগ্ধকর কুচকাওয়াজ শেষে ওই ব্যাচের শ্রেষ্ঠ চার সদস্যকে পদক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) কুসম দেওয়ানসহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্ত কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী