সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর সলিমগঞ্জে অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাই

news-image

সঞ্জয়শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে রবিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সলিমগঞ্জ বাজারের একটি লন্ড্রির দোকানে প্রথমে আগুন দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। পরে সেই আগুন দ্রæত লন্ড্রী দোকান সংলগ্ন বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়লে, আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির পুলিশ ও শতাধিক লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টাকরে আগুন নেভাতে সক্ষম হন। এর মধ্যেই ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় আগুন নেভাতে আসা লোকজনদের অনেকেই আগুন নেভানোর উছিলায় একাধিক দোকানের মালামাল লুটপাট করতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।

খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় জানান, ‘একটি লন্ড্রির দোকানের বিদ্যুতিক শর্টসার্কিটর কারনে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী