সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে শহীদবেদিতে জুতা পায়ে আওয়ামী লীগ নেতা, ছবি ভাইরাল

news-image

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জুতা পায়ে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সোহেল রানা। জুতা পায়ে শহীদ বেদিতে তার ফুল দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

সোহেল রানা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।

উপজেলার রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সোহেল রানা শ্রদ্ধা জানান। এ সময় তার পায়ে জুতা দেখে শিশু শিক্ষার্থীরা তা খুলে ফেলার অনুরোধ জানান। কিন্তু তা না শুনে তিনি শহীদবেদিতে উঠে পড়েন। এতে মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সোহেল রানা বলেন, ওই সময় বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন প্রধান শিক্ষকের ডাকে তাড়াহুড়ো করে শহীদবেদিতে উঠেছি। জুতা খোলার বিষয়টি খেয়াল ছিল না। এটা আমার বড় ধরনের ভুল হয়েছে।

উপজেলার রামবল্লভপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় লক্ষ্য করিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জেনেছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক বলেন, শহীদ বেদিতে জুতা পায়ে প্রবেশ করা চরম অন্যায়। ঘটনাটি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। এমন বেয়াদবি বোধগম্য নয়। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা