,

নবীনগর টু গোপালপুর ভায়া আলীয়াবাদ সড়কে ঝুঁকিপূর্ণ একাধিক ব্রীজ

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু গোপালপুর ভায়া আলীয়াবাদ সড়কে ঝুঁকিপূর্ণ একাধিক ব্রীজ। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন। ফলে যে কোন সময় ঘটতে পারে মৃত্যুময় ভয়াবহ দূঘর্টনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নবীনগর টু গোপালপুর রোডস্থ আলীয়াবাদ পশ্চিম পাড়া তিনরাস্তার মোড় ব্রীজ, কড়ইগাছ মোড় ব্রীজ, রেজতপুর ব্রীজসহ একাধিক ব্রীজের রেলিং ভাঙ্গা ও ব্রীজের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে।

এতে করে যানবাহন চলাচলে বাড়ছে ঝুঁকি। এ সময় স্থানিয় বাসিন্দা হৃদয় মিয়া জানান, রাতের অন্ধকারে সবচেয়ে বেশি দূঘর্টনায় পড়ছে মানুষ। ব্রীজ দিয়ে হাঁটার সময় একটু অসর্তক হলেই গর্তে পড়ে ঘটছে দুঘর্টনা। রাস্তা দিয়ে পারাপার হওয়া একজন পথচারি জানান, ব্রীজের ভাঙ্গা রেলিং এর বাকাঁ লোহার কারনে ভয় লাগে, তাছাড়া খাড়া ব্রীজ গুলো খুবই বিপদজনক অবস্থায় আছে। হাবুল নামে একজন অটোরিক্সা ড্রাইভার জানান, প্রতিদিন এই ব্রীজগুলো দিয়ে চলতে গিয়ে একদিকে বড় বড় গর্ত, অন্যদিকে ভাঙ্গা রেলিং থাকায় ভয় লাগে। কখন গাড়ি কাত হয়ে উল্টে গিয়ে ব্রীজের রেলিং এর লোহায় লেগে যাত্রীদের শরীরে আঘাত লাগে।

এ বিষয়ে নবীনগর উপজেলা সওজ অফিস গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সওজ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে নবীনগর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিরের কাছে জানতে চাইলে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্রীজগুলো সংস্কার করে সাধারণ মানুষের দূভোর্গ লাগব করতে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি