,

পরিবার সিদ্ধান্ত নেবে খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোলের বিষয়ে দলের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা সম্পূর্ণভাবে তার পরিবারের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোল নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা বলা কতটুকু সঠিক হয়েছে সেটা তিনিই বিবেচনা করবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শের-ই বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন বিএনপির মহাসচিব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে প্যারোল নিয়ে কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি আগেও বলেছি এটা ওনাকে জিজ্ঞাসা করুন। কারণ আমাদের দল থেকে প্যারোল নিয়ে তো কোনো কথা বলিনি। এটা নিয়ে এখনোই কথা বলা কতটুকু সঠিক হয়েছে সেটা উনি (ওবায়দুল কাদের) বিবেচনা করবেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী মামলাটি জামিন যোগ্য। তিনি জামিন পেতে পারেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জামিন না দিয়ে আটক করে রেখেছে। আমরা গত দু’বছর যাবত তার মুক্তির দাবি করে আসছি। আমরা আশা করি জনগণের দাবি খালেদা জিয়ার মুক্তি, সে দাবি অনুযায়ী সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, সরকার সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগের স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত, গণতন্ত্রকে যদি সঠিকভাবে রক্ষা করতে হয়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম বেগবান করবো।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, সদস্য সচিব মজিবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি