সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় নেত্রী প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তার হয়ে সকলকে কাজ করতে হবে : শেখ হেলাল উদ্দিন এমপি

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি বলেন, আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তার হয়ে সকলকে কাজ করতে হবে। মোরেলগঞ্জ-শরণখোলার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা প্রয়াত ডা. মোজাম্মেল হোসেনের স্বপ্ন তাহলেই বাস্তবায়ন হবে। দলের দুঃসময়ে জেলা আওয়ামী লীগের শক্ত হাতে হাল ধরেছিলেন এ প্রয়াত নেতা। মঙ্গলবার দুপুর প্রয়াত বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় শেখ হেলাল উদ্দিন এমপি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এসএম কামাল হোসেন, এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই আলম বাচ্চু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমমাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রয়াত ডা. মোজাম্মেল হোসেন এমপি’র পুত্র ড.মাহামুদ হোসেন বিপ্লব, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রুমান আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, এইচ এম মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, , রিপন দাস সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা