,

রাজনৈতিক কারণে খালেদা জিয়া গ্রেপ্তার হয়নি, মুক্তি দেয়ার প্রশ্ন আসেনা : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় জেলে নেয়া হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ঢাকার দুই সিটিতে নবনির্বাচিত মেয়রদের সঙ্গে মতবিনিময় সভা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার যদি রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে গ্রেফতার করতো, তাহলে তাকে মুক্তি দেয়ার প্রশ্ন আসতো। যেহেতু রাজনৈতিক কারণে এই মামলা হয়নি, তাই রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই।

কাদের বলেন, এটা রাজনৈতিক মামলা নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে তো এই সরকার মামলা করেনি। এই মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার।

ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমের ভোট জালিয়াতি হয়েছে- বিএনপির এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএমে ভোট জালিয়াতির কোনো সুযোগ ছিল না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। পর্যবেক্ষকরাও কিন্তু বিরূপ মন্তব্য করেনি।

তিনি বলেন, বিএনপি বিষোদগার করছে- কারণ তারা হেরে গেছে। তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। আমরা তাদের আন্দোলনের হুমকি দেখে অভ্যস্ত। তারা আন্দোলন করুক। কিন্তু আন্দোলন করছে কার বিরুদ্ধে?- প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

তবে আন্দোলনের নামে যদি বিএনপি সহিংসতা করে, তাহলে দাঁতভাঙা জবাব দেয়ার হুশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের। কোনো আন্দোলন যদি রাজনৈতিক হয়, আমরা সেটা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতা হয়, তাহলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।

শান্তিপূর্ণ কোনো সমাবেশে সরকার বাধা দেবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। সরকার সহনশীলতার সঙ্গে বিষয়টি দেখছে। বিরোধীদের সমাবেশ করার অধিকার আছে। সভা সমাবেশে বাধা-নিষেধ শেখ হাসিনার সরকার কখনও করেনি, করবেও না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা