,

১৭১ বাংলাদেশিকে চীন থেকে দ্রুতই আনা সম্ভব হবে না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : চীনে অবস্থানরত ১৭১ বাংলাদেশিকে দ্রুতই দেশে ফেরত আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন।শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, করোনাভাইরাস চীনের যে নগরীতে ছড়িয়েছিল সেই উহান থেকে গত ১ ফেব্রুয়ারি ৩১২ বাংলাদেশিকে বিমানের একটি উড়োজাহাজ গিয়ে দেশে ফেরত এনেছে। কিন্তু তারপর ওই পাইলটদের অন্য দেশ ঢুকতে দিতে চাইছে না।

ড. মোমেন বলেন, ‘যারা এখন আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না। বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।’

মন্ত্রী বলেন, ‘একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হতো। এক পর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। আমরা তো কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, কোনো ক্রুও যেতে চাচ্ছে না। এ অবস্থায় আরো কিছু দিন সেখানে তাদের অবস্থান করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা তাদের দেবে।’

মোমেন বলেন, ‘তাদের খাওয়া-দাওয়া চাইনিজরা এনশিওর করছে। ২৩টি জায়গায় বাংলাদেশিরা থাকে, সবগুলো জায়গায় খাবার-পানি সময়মতো পাঠিয়ে দিচ্ছে। খাবার সংকটে আছে বলে যেসব কথা শোনা যাচ্ছে, তা সঠিক না। আমাদের দূতাবাস ওদের সাথে সব সময় যোগাযোগ করছে। ৩৮৪ জনের একটা গ্রুপ কনটিনিউয়াসলি খোঁজ নিচ্ছে তাদের।’

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীনের বিভিন্ন শহরে থাকা বাকি বাংলাদেশিরাও দেশে ফেরার চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা