,

কুমিল্লায় সড়কে কাভার্ডভ্যান চালকসহ নিহত ২

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার জগন্নাথদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দিন জানান, রাত ১টার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ফোরলেন ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়।

তিনি জানান, খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ, চৌদ্দগ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাইওয়ে পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাস উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা