,

নবীনগরে ভুয়া সংবাদ প্রকাশের জেরে উপজেলা যুবলীগের প্রতিবাদ প্রকাশ

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র্র নিন্দা প্রকাশ করা হয়েছে।

এ সময় নবীনগর উপজেলা যুবলীগ ও আওয়ামী পরিবারের নেতা নাছির উদ্দিনের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনোদিত রিপোর্টের জন্য দুঃখ প্রকাশ করে তারা প্রতিবাদ জানায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

টক অব দ্যা টাউনে পরিনত হওয়া খবরটি ইতিমধ্যে হৈ চৈ পড়ে গেছে। নবীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নবীনগর পৌরসভার ৩ নং ওর্য়াডের কাউন্সিলর গণি চাঁন মোকসুদ জানান, একজন সৎ, নিষ্ঠাবান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক চেতনার সাদা মনের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবত সমাজ সেবকের এ হেন সংবাদের জেরে আমরা বিব্র্রত হয়ে গেছি।

আমরা এই ভুয়া সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নবীনগর উপজেলা যুবলীগের নেতা একাধিক নেতা জানান, তার ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্য হিংসাত্মকভাবে এই নিউজটি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় মো. নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে করা সংবাদটি ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার এতদিনের রাজনৈতিক ইমেজ ও ব্যক্তি ইমেজকে নষ্ট করার জন্য হিংস্যাত্মকভাবে আমার বিরুদ্ধে মানহানীমূলক এই সংবাদটি দেয়া হয়েছে। আমি বিব্রত ও লজ্জিত।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি