,

তা‌বিথ-ইশরাক আহত সাংবাদিকের পাশে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত ‘আগামী নিউজ ডটকম’র সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল ও ইশরাক হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ ওয়ার্ডে সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনকে দেখতে যান তারা।

এ সময় বিএনপির মেয়র প্রার্থীরা দুজনের সঙ্গে কথা ব‌লেন এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

পরে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, নির্বাচনে কারও ওপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল সবার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নিশ্চুপ রয়েছে। বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।

ঢাকা উত্তরে বিএনপির এই মেয়রপ্রার্থী ব‌লেন, নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই- তাদের প্রতিশ্রুতির সঙ্গে কাজের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে।

ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারণায় হামলা করা হয়েছিল। সেখানেও তিন সাংবাদিক আহত হন।

তিনি বলেন, নির্বাচন যেসব সাংবাদিক দায়িত্ব পালন করেছিলেন, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছেন বলেই তাদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি