কসবা মহিলা বিষয়ক কার্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ লক্ষ্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ ১০টি ব্র্যান্ডিং বিষয়ে কসবা মহিলা বিষয়ক কার্যালয়ে রবিবার বিকেল ৩টার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন মো: সেলিম হোসেন, উম্মে হানি শাহিদা, স্বপ্না আক্তার, রাবিয়া নাসরিন।
প্রধান অতিথির বক্তবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা বলেন, বঙ্গবন্ধু শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তাঁর উদ্যোগে যুদ্ধবিধ্বসÍ স্বাধীন বাংলাদেশে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়।সে সময় সরকারি শিক্ষকের পদমর্যাদা লাভ করেন দেশের ১লাখ ৫৭ হাজার ৭২৪ জন শিক্ষক। এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সহায়তা র্কমসূচি বাস্তবায়নের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যার সুফল লাভ করছে শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাস এবং বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ১০টি সহায়ক ভ’মিকা রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে সরকার ২০২১ সালের মধ্যে দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং এরই মধ্যে জাতিকে লোডশেডিং এর বিড়ম্বনা থেকে মুক্ত করেছে।
তিনি আরো বলেন- যে দেশ যত দ্রুত ইনফরমেশন হাইওয়ে যুক্ত হবে সে দেশ তত অর্থনৈতিক ভাবে চাঁঙ্গা হবে। বাংলাদেশ এ ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তথ্য প্রযুক্তির কল্যানেই আজ বাংলাদেশ ‘‘তলাহীন ঝুঁড়ি থেকে ডিজিটাল বাংলাদেশের মর্যাদা পাচ্ছে’’।
তাছাড়া তিনি সামাজিক নিরাপত্তা বৈষ্ঠনী নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য সকলের মধ্যে দেশ প্রেম থাকতে হবে এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করেন।











