,

পক্ষপাতিত্বের সুযোগ আছে ইভিএমে : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার সকাল ৮টায় গোপীবাগের শহীদ শাহাজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ইভিএমে পক্ষপাতিত্বের সুযোগ আছে। ইভিএমের ওপর আমার আগেও আস্থা ছিল না, এখনও নেই। তবে যা-ই হোক নির্বাচনের শেষ পর্যন্ত দেখতে চাই।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কোনোরকম বিরতি ছাড়াই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে উত্তরে ছয়জন এবং দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথম কোনো সিটি করপোরেশন নির্বাচনের পুরো ভোট ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম এর নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে সেনাবাহিনীর সদস্য আছেন।

এই দুই সিটিতে সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি