সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিকুল ইসলাম দোয়া নিলেন প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে এ কথা জানান আতিকুল।

পোস্টের ক্যাপশনে আতিকুল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ (শুক্রবার) দোয়া নিতে গিয়েছিলাম।’

ঢাকার উত্তর সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের মার্চ মাসে উপ-নির্বাচনে নৌকার টিকিট নিয়ে মেয়র হন আতিকুল।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।

ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী