,

আবারও দাম বাড়ছে পেঁয়াজের

news-image

নিউজ ডেস্ক : পেঁয়াজের দামে স্বস্তি মিলছেই না। হঠাৎ কিছুটা দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে আবারও দাম বাড়ছে। দুই সপ্তাহ আগে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখন রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা।

পেঁয়াজের দাম বৃদ্ধি পেলেও নিম্নমুখী রয়েছে সবধরনের সবজি। বাজারে সবজিভেদে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে দাম।

অন্যদিকে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল, মসলা ও চাল-ডালের বাজার। দাম কমেছে সবধরনের মাছের। কিছুটা বাড়তি মুরগির দাম। অপরিবর্তিত আছে গরু-খাসির মাংস, লবণসহ অন্যান্য পণ্যের দাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার (খুচরা বাজার), মগবাজার, মালিবাগ, মালিবাগ রেলগেট, ফকিরাপুল কাঁচা বাজার, কমলাপুর ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

এসব বাজারে প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ৩০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা, শিম (কালো) ২৫ থেকে ৩০ টাকা, শিম (সাদা) ২০ টাকা, বেগুন ৩০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৩০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, ঝিঙা-ধুন্দুল ৩০ থেকে ৪০ টাকা, চিচিংগা ৫০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, উস্তা ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ১০ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া আকারভেদে প্রতিপিস বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকায়। দাম অপরিবর্তিত আছে শাকের বাজারে। প্রতিআটি (মোড়া) কচুশাক পাঁচ থেকে সাত টাকা, লালশাক আট টাকা, মূলা ১০ টাকা, পালংশাক ১০ থেকে ১৫ টাকা, লাউশাক ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী আলম বলেন, দাম বেশি হওয়ায় চাষিদের একটি অংশ নির্ধারিত সময়ের আগেই মুড়ি পেঁয়াজ তোলা শুরু করে। এ কারণে বাজারে এখন পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। ফলে দাম কমার বদলে এখন পেঁয়াজের দাম বাড়ছে। দেদারসে মুড়ি পেঁয়াজ তোলা না হলে এখন পেঁয়াজের দাম অনেক কম থাকতো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা