সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিইউতে পর্যবেক্ষণে ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (ওবায়দুল কাদের) অসুস্থ হওয়ার বিষয়টি জানেন। তিনি বিষয়টি দেখছেন। তাকে বিদেশ পাঠানোর দরকার হলে তিনিই পাঠাবেন।

উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন। কারণ উনি (ওবায়দুল কাদের) যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের যাতে অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

এর আগে সকাল ১০টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

এরপর সকাল ১১টার দিকে বিএসএমএমইউয়ে সাংবাদিকদের সামনে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরদিন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বাইপাস সার্জারির পর দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী