,

মেডিকেলে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ওবায়দুল কাদের যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের অসুবিধা হয়।’

আজ শুক্রবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। উনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন।’

এ সময় এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘প্রয়োজন হলে উনাকে বিদেশে পাঠানো হবে। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার সকালে বিএসএমএমইউ’তে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিন সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় কার্যালয়ে যান। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা