,

জয়ের গানে কাঁদ‌লেন অপু (ভিডিও)

news-image

বি‌নোদন প্র‌তি‌বেদক : তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। মা-বাবার ম‌তো জয়ও দারুণ জন‌প্রিয়। যার প্রমাণ মে‌লে সামাজিক যোগাযোগ মাধ্যমগু‌লো‌তে। কিছুদিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে জয় গেয়েছে ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ’। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

তবে এবার মাকে নিয়ে গান গাইলো জয়। আর তার গান শু‌নে অ‌নে‌কের চোখই ভারি হয়ে ওঠে। গতকাল বুধবার অপু বিশ্বাসের বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে আ‌য়ো‌জিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘ‌টে।

জানা যায়, বুধবার অনুষ্ঠা‌নে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল জয়। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তারপর মাইক্রোফোন ধরলে জয় গে‌য়ে শোনায় জয়-

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।…’

জ‌য়ের ভাঙা ভাঙা ক‌ণ্ঠে গানটি শু‌নে আবেগে কেঁদে ফেলেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

https://www.facebook.com/tamamirzatm/videos/1041893279499198/?t=0

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা