,

ব্রাহ্মণবাড়িয়ায় টমোটো ক্ষেত থেকে প্রবাসী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ডাবিরঘর এলাকার  টমোটো বাগান থেকে এক প্রবাসী যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় দুই জনকে আটক করেছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার নিহতের বাড়ির অদূরে এক ক্ষেত থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত রতন মিয়া (৩২) ডাবিরঘর গ্রামের বাবরু মিয়ার ছেলে।পুলিশের ধারনা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের উদ্ধৃত করে পুলিশ  জানান, নিহত রতন মিয়া গত মঙ্গলবার রাত ১০টার দিকে কারো সাথে কথা বলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাত গভীর হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবারের লোকজন। তার বাড়ির অদূরে এক টমেটো বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে তার বাড়িতে স্বজনদের খবর পাঠায় লোকজন। বাড়ির লোকজন এসে দেখতে পান-কর্দমাক্ত অবস্থায় পড়ে আছে রতনের লাশ।

নিহত রতনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাশ্ববর্তী শ্যামনগর গ্রামের মো. হাসেম মিয়ার ছেলে কামাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কসবা থানার (ওসি) মো: লোকমান হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা