,

ডিজেলের সংকট নেই : বিপিসি

news-image

নিউজ ডেস্ক : দেশে ডিজেলের কোনো সংকট নেই। চাহিদার অতিরিক্ত ডিজেল বিক্রি হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করা হলে বা অবৈধভাবে মজুদ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সামছুর রহমান এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ করেই শোনা যাচ্ছে দেশে ডিজেলের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে দামও। তাই বেড়ে গেছে ডিজেল বিক্রির পরিমাণ। সংকটের বিষয়টি গুজব, কান না দেওয়ার আহ্বান জানান বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান।

তিনি বলেন, দেশে এ মুহূর্তে ডিজেলের কোনো সংকট নেই; বরং এখন আমাদের কাছে ১৩ দিন সরবরাহ করা যাবে- এ পরিমাণ ডিজেল আছে। কেউ যদি গুজব ছড়িয়ে ডিজেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংকট তৈরির জন্য কেউ বাড়তি মজুদ করছে কিনা, তা জানতে সংশ্লিষ্ট ডিপোগুলোর কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে বোঝা যাবে কোথায় সমস্যা।

অস্বাভাবিক বিক্রির বিষয়ে তিনি বলেন, গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছর বিক্রি প্রায় দ্বিগুণের কাছাকাছি। জানুয়ারি মাসের কয়েকটা দিনের হিসাবে প্রায় অস্বাভাবিক বিক্রি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তেল পাচারের বিষয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, অতিরিক্ত ডিজেল কিনে কেউ যাতে পাশের দেশে বিক্রি করতে না পারে, সে জন্য আমরা সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছি। দাম বাড়ার বিষয়ে তিনি জানান, ২০১৬ সালে সর্বশেষ দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। এরপর আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও আমরা একই দামে এখনও তেল বিক্রি করছি। নতুনভাবে দাম নির্ধারিত না হলে এ দামই বহাল থাকবে। ডিজেলের দাম আলাদাভাবে বাড়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা