,

সাঈদ খোকন তাপসের জন্য নৌকায় ভোট চাইলেন

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জন্য নৌকায় ভোট চেয়ে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘আমরা দুই ভাই। ঢাকাবাসীর জন্য একসঙ্গেই কাজ করে যাব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করলে আমরা যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছিলাম, সেটি অব্যাহত থাকবে।’

মঙ্গলবার দুপুরে সদরঘাটে সিটি করপোরেশনের জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাঈদ খোকন এ কথা বলেন। ব্যারিস্টার তাপস ওই এলাকায় গণসংযোগে গেলে সেখানে দু’জনের কুশল বিনিময় হয়। এ সময় নৌকা মার্কায় ভোট চেয়ে সাঈদ খোকন আরও বলেন, ‘আজকে আমরা দুই ভাই এখানে উপস্থিত হয়েছি। আজ এই মুহূর্তে এ কথা বলতে চাই, মেয়র প্রার্থী তাপসকে আমি নৌকা মার্কায় ভোট দেব। কারণ আমি জানি, তাপস জয়যুক্ত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর মাধ্যমে নগরবাসীকে একটি কাঙ্ক্ষিত স্বপ্নের সুন্দর ঢাকা উপহার দেওয়া সম্ভব। যদি নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতা না থাকত, তাহলে আমি প্রচারে নেমে ঢাকাবাসীকে আহ্বান জানাতাম, ফজলে নূর তাপসকে নৌকা মার্কায় ভোট দিন। তার পক্ষেই সম্ভব এই শহরের অগ্রগতি অব্যাহত রাখা।’

এ সময় ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আমার ভাই। আমরা দুই ভাই সব সময় একসঙ্গে আছি এবং থাকব। আমার ভাই যেসব উন্নয়ন কাজ হাতে নিয়েছেন, ইনশাআল্লাহ ঢাকাবাসীর সমর্থনে নির্বাচিত হলে আমরা সেসব উন্নয়ন কাজ দ্রুতগতিতে শেষ করব। মেয়র সাঈদ খোকন এরই মধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন। আমি নির্বাচিত হলে সেগুলো সামনের দিকে এগিয়ে নেব। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করব। সঠিক বাস্তবায়নের মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। ঢাকাকে সাজিয়ে তোলার জন্য আমরা এ ধরনের আরও উদ্যোগ নেব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা