,

খেজুরের কাঁচা রস পান না করতে পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় খেজুরের কাঁচা রস না পান ও আংশিক খাওয়া কোনো ধরনের ফল না খাওয়ার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার আইইডিসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খেজুরের কাঁচা রস পানে নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। আইইডিসিআর ২০০১ সাল থেকে বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের বিষয়ে জনগণকে সতর্ক করে আসছে। নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ যা বাদুড় থেকে খেজুরের কাঁচা রসের ও বাদুড়ের আংশিক খাওয়ার মাধ্যমে মানুষে সংক্রমিত হয়। এছাড়া নিপাহ সংক্রমিত রোগীর সংস্পর্শে আসার মাধ্যমেও সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারে। আমরা আবারও মনে করাচ্ছি যে, নিপাহ একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগের কোনো চিকিৎসা নেই। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এ রোগে মৃত্যু হার সর্বোচ্চ শতকরা ৭০ শতাংশ।
দেশে সাধারণত শীতকালে নিপাহ সংক্রমণ দেখা যায়। আইইডিসিআর এ সময়ে খেজুরের কাঁচা রস পানে বিরত থাকা, খেজুরের কাঁচা রস পানের উৎসাহ দেয়, এমন কোনো প্রতিবেদন প্রকাশ না করা এবং এ বিষয়ে দেশের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি খেজুরের রস সংক্রান্ত উৎসবসহ যেকোনো আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আইইডিসিআরের ওয়েবসাইট (www.icdce.gov.bd) দেখুন।

এ রোগের প্রধান লক্ষণগুলো: জ্বরসহ মাথা ব্যথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়া বা মারাত্মক শ্বাসকষ্ট। এসব লক্ষণগুলো দেখা দিলে প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন (০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৭, ০১৯২৭৭১১৭৮৫) যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা